যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
১৭৮৭ সালের ২৮ অক্টোবর, ম্যানচেস্টার ক্যাথেড্রালের মিম্বরের দিকে এগিয়ে যান দাসপ্রথাবিরোধী প্রচারক থমাস ক্লার্কসন। সে সময় দাসদের ওপর চলা বর্বরতা এবং তাদের মানবিক অধিকার নিয়ে তিনি আকুল আবেদন জানান। ক্লার্কসন বলেছিলেন, ‘সে দুঃখের পেয়ালা পান করছে, আর সে পেয়ালা আমরাই তার হাতে তুলে দিচ্ছি।’ব্ল্যাক হিস্ট্রি মাসে এই গল্পগুলো স্মরণে রাখা অত্যন্ত জরুরি। কারণ, এগুলো আমাদের জটিল সত্যের মুখোমুখি দাঁড় করায়।
ক্লার্কসনের বক্তব্যের পর ম্যানচেস্টারের হাজার হাজার মানুষ দাসপ্রথাবিরোধী আবেদনে স্বাক্ষর করেন। অথচ এই ম্যানচেস্টারের তুলাশিল্প গড়ে উঠেছিল দাসদের শ্রমের ওপর ভর করেই। আমরা যেমন দাসপ্রথা বিলোপে নেতৃত্ব দেওয়া বীরদের দেশ, তেমনই একসময় মানুষ কেনাবেচার ব্যবসায় অংশ নেওয়া দেশও আমরাই।আটলান্টিক মহাসাগরীয় দাস ব্যবসা ছিল চরম নির্মম ও বর্বর একটি অপরাধ। এতে মানুষের মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
পরিবার থেকে বিচ্ছিন্ন করে মানুষকে সম্পদ হিসেবে বিবেচনা করা হতো এবং মৃত্যু পর্যন্ত খাটানো হতো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।