জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার তৈরি পোশাক কারখানা ছুটি রাখতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।আজ বৃহস্পতিবার এক নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ।
এতে বলা হয়, গত মাসে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়।বিকেএমইএর সদস্য পোশাক কারখানাকেও আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আমাদের শনিবার বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।’মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।