ম্যাককেনা গ্রেস। রয়টার্স
হলিউডে অভিনয়ের ক্ষেত্রে নিজের কিছু নীতিতে অটল থাকতে চান অভিনেত্রী ম্যাককেনা গ্রেস। নগ্নতা কিংবা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্য রয়েছে, এমন চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন তিনি। কারণ, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন একদিন বড় পর্দায় ডিজনির রাজকন্যা হয়ে ওঠা। সম্প্রতি কসমোপলিটন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়ের পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলেন ম্যাককেনা।
‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির প্রচারণার সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন ধরনের চরিত্রের প্রস্তাব পেলে তিনি ফিরিয়ে দেবেন?জবাবে অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি নগ্নতা কিংবা অতিরিক্ত যৌন আবেদনময় কোনো দৃশ্যে অভিনয় করি না। যাঁরা এসব করতে স্বচ্ছন্দ, তাঁদের আমি সম্মান করি। কিন্তু আমার কাছে বিষয়টি ভীষণ ভীতিকর। ভবিষ্যতে আমার এই মনোভাব বদলাবে কি না, জানি না।
অবশ্য তার মানে এই নয় যে আমি শুধু পরিচ্ছন্ন বা নিরীহ চরিত্রেই অভিনয় করি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।