পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের পর ফতুল্লার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে চাষাঢ়া এলাকায়
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে গতকাল বুধবার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে যাদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে আজ বৃহস্পতিবার জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। তবে কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলেছে।সকাল থেকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, শিবু মার্কেট এবং সিদ্ধিরগঞ্জের জালকুড়িসহ বিভিন্ন শিল্প এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি ও চাষাঢ়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, পোশাক কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।