advertisement
advertisement

এখনো এক টাকা জরিমানা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জমা দিতে যেতে হয় ব্যাংকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
এখনো এক টাকা জরিমানা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জমা দিতে যেতে হয় ব্যাংকে

ব্যাংকে জমা দেওয়ার জরিমানার নথি

advertisement

জরিমানা মাত্র এক টাকা। কিন্তু সেই টাকা জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যেতে হয় ব্যাংকে, দাঁড়াতে হয় লাইনে। লাইব্রেরির বই ফেরত দিতে আট-নয় দিন দেরির কারণে এমন পরিস্থিতিতে পড়েন শিক্ষার্থীরা।প্রযুক্তিনির্ভর সেবার যুগে এসে এক টাকা জরিমানা দিতে ব্যাংকে যাওয়ার এমন নিয়ম অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও এর অধীন বিজ্ঞান পাঠাগারে বছরের পর বছর ধরে এ নিয়ম চলে আসছে।

বিশ্ববিদ্যালয়ের অন্য অনেক সেবা অনলাইনে চালু হলেও গ্রন্থাগারের জরিমানা পরিশোধের পদ্ধতি বদলায়নি।বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হক।বই ফেরত দিতে আট-নয় দিন দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরি (বিজ্ঞান পাঠাগার) থেকে নাবিলা হককে এক টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর