advertisement
advertisement

উপন্যাসে বাঙালির আত্মপরিচয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
উপন্যাসে বাঙালির আত্মপরিচয়

বাঙলা উপন্যাস বইয়ের প্রচ্ছদ অবলম্বনে

advertisement

বাঙলা উপন্যাস ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ইউনিভার্সিটি অব ভিকডনসিনে দেওয়া চারটি বক্তৃতার সংকলন, যা কলকাতা থেকে দ্য বেঙ্গলি নভেল নামে প্রকাশিত হয়। প্রায় ছয় দশক পর সুব্রত বড়ুয়া তা বাংলায় অনুবাদ করেছেন।

এই গ্রন্থের চারটি অধ্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং সমকালীন ঔপন্যাসিকদের সাহিত্যকর্ম পর্যালোচনার মধ্য দিয়ে লেখক বাংলা উপন্যাসের বিকাশধারাকে একটি সুসংবদ্ধ ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক কাঠামোয় উপস্থাপন করেছেন।

উপন্যাসকে তিনি চিহ্নিত করেছেন আধুনিক মধ্যবিত্ত শ্রেণি ও ব্যক্তিস্বাতন্ত্র্যের শিল্পরূপ হিসেবে এবং প্রতিটি লেখককে দেখেছেন তাঁর শ্রেণি, শিক্ষা ও সময়ের সীমার ভেতর থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর