advertisement
advertisement

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস

ক্রিস্টিয়ানো রোনালদো

advertisement

পর্তুগালের পরবর্তী স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো কি জায়গা পেতেন? সম্ভাবনা ছিল। কোচ জর্জ জেসুসই বলেছিলেন, রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা। তবে একটি বিষয় পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন জেসুস। রোনালদো পর্তুগালের একাদশে আর ‘অটোমেটিক চয়েস’ নন। ৪১ বছর বয়সী কিংবদন্তি ব্যাপারটা মেনে নিতে পারেননি।রোনালদো হয়তো ভেবেছেন, একাদশে জায়গা না পেলে খামোখা স্কোয়াডে থেকে বেঞ্চি গরম করে কী লাভ!

সে জন্যই কি নেশনস লিগে ডেনমার্ক এবং ওয়েলস ম্যাচের জন্য জেসুস স্কোয়াড ঘোষণার একদিন আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণাটা দিয়েছেন রোনালদো?উত্তরও শুধু রোনালদোই জানেন। তবে বিশ্ব জানে, রোনালদোর এই অবসরের সিদ্ধান্তের পেছনে পর্তুগাল কোচ জেসুসের সঙ্গে তাঁর বিরোধের ভূমিকা কম নয়।সেই জেসুসও চেয়েছিলেন রোনালদো আর কিছুদিন থাকুক। নিজের পরিকল্পনায় রেখেছিলেন রোনালদোকে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তো খেলোয়াড়েরই।

জেসুস তাই রোনালদোর অবসরের সিদ্ধান্তটা মেনে নিয়েছেন।রোনালদো গতকাল অবসরের সিদ্ধান্তটা জানিয়ে দেওয়ার পর পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) টিভি চ্যানেল ‘ক্যানাল ১১’–কে এ নিয়ে জেসুস বলেন, ‘এটা সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর