হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনের স্ক্রিনশট
বাংলাদেশে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের বিরুদ্ধে পুলিশ যাতে অতিরিক্ত বলপ্রয়োগ না করে, সে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে সংস্থাটি সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে বলেছ।গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদন বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি এইচআরডব্লিউ এই আহ্বান জানায়।
প্রতিবেদনটি এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভরত হাজারো পোশাকশ্রমিককে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।বিক্ষোভের সময় অগ্নিসংযোগ, কারখানায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার খবর পাওয়া গেছে।
কারখানার মালিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দুর্বৃত্তদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।এইচআরডব্লিউ বলেছে, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাংলাদেশের কর্তৃপক্ষের নিশ্চিত করা উচিত, পুলিশ যেন কেবল প্রয়োজন হলেই বলপ্রয়োগ করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।