ইইউর সহায়তায় একশনএইড বাংলাদেশের ‘সুশীল’ প্রকল্প ও প্রথম আলো এ বৈঠকের আয়োজন করে। নারী ও পুরুষের মধ্যে বৈষম্য কমানোর লক্ষ্যে জেন্ডার বাজেট করা হয়। তবে দেশে সরকার সরাসরি জেন্ডার বাজেট না করে জেন্ডার–সংশ্লিষ্ট বাজেট তৈরি করছে। এ অর্থবছরে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ এ বাজেট করলেও প্রশ্ন উঠছে জেন্ডার বাজেট নারীর জীবনে কতটুকু পরিবর্তন নিয়ে আসছে। জেন্ডার বাজেটের প্রকৃত বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
এ বাজেটের সুফল পেতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নারীর নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার ‘জেন্ডার বাজেট: নাগরিক সমাজের প্রত্যাশা ও অন্তর্ভুক্তিকরণ’ শিরোনামের গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একশনএইড বাংলাদেশের ‘সুশীল’ প্রকল্প ও প্রথম আলো রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করে।
বৈঠকে ‘জেন্ডার বাজেট, বরাদ্দ, বাস্তবায়ন ও নাগরিক অগ্রাধিকার’ বিষয়ে মূল ধারণাপত্রে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।