advertisement
advertisement

উত্তরায় লাইভ ভিডিও নিয়ে যা হচ্ছে, কেউ কেউ বাংলাদেশকে বলছেন নয়াদিল্লি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
উত্তরায় লাইভ ভিডিও নিয়ে যা হচ্ছে, কেউ কেউ বাংলাদেশকে বলছেন নয়াদিল্লি

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাইভ ভিডিও করছেন চীনা নারী। ৩ নভেম্বর তোলা

advertisement

একদল বিদেশি নাগরিক রাস্তাঘাটে ঘুরছেন। প্রত্যেকের হাতে দুটি করে ফোন। একটি ফোনে লাইভ ভিডিও চলছে। অন্য ফোনে কিছু একটা লেখা রয়েছে। হঠাৎ দেখে মনে হতে পারে তাঁরা সাংবাদিক কিংবা গুগল স্ট্রিট ভিউ ম্যাপের কাজ করছেন। কিন্তু না, তাঁরা মাসের পর মাস এভাবে লাইভ ভিডিও করে চলেছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের লাইভ ভিডিও। কখনো কখনো মানুষের বাড়িঘরের মধ্যে ঢুকেও ভিডিও করেন।

এতে বিভ্রান্তিতে পড়েন স্থানীয় মানুষ।ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় গেলে চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড দেখা যাবে। এলাকাটিতে কতজন চীনা নাগরিক এমন ভিডিও ধারণ করেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীরা বলছেন, দেড় শতাধিক চীনা নাগরিক এভাবে অলিগলিতে ভিডিও ধারণ করছেন। তবে এই ভিডিও কোথায় প্রকাশিত হয়, ভিডিওতে কী বলা হচ্ছে সেসব কোনো কিছুই জানেন না স্থানীয়রা।

এমনকি তাঁদের কার্যক্রম সম্পর্কে নজরদারিও করে না থানা-পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর