advertisement
advertisement

দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ?

পুরুষদের তুলনায় নারীদের শরীরের তাপমাত্রা কিছুটা বেশি থাকে

advertisement

গবেষণায় দেখা গেছে, গত ১৫০ বছরে মানুষের গড় শরীরের তাপমাত্রা কমে বর্তমানে প্রায় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস বা ৯৭.৫২ ডিগ্রি ফারেনহাইটে দাঁড়িয়েছে।পুরুষদের তুলনায় নারীদের শরীরের তাপমাত্রা কিছুটা বেশি থাকেসাধারণত একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। মূলত জার্মান চিকিৎসক কার্ল উন্ডারলিচের দেড় দশক ধরে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এই মানদণ্ড প্রতিষ্ঠিত হয়।

১৮৬০-এর দশকে থার্মোমিটারের নিয়মিত ব্যবহার ছিল না। সে সময় ১৫ বছর ধরে বিভিন্ন বয়সী ২৫ হাজার নারী-পুরুষের বগলের তাপমাত্রা সংগ্রহ করেন উন্ডারলিচ। এভাবে সংগৃহীত হয় ১০ লাখের বেশি তথ্য। এই বিশাল তথ্যভান্ডার থেকে উন্ডারলিচ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করেন। তাপমাত্রা যদি ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০.৪ ডিগ্রি ফারেনহাইটের ওপরে চলে যায় তবে তাকে জ্বরের ইঙ্গিত বলে মনে করা হয়।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত দেড় শ বছরে মানুষের শরীরের গড় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর