সেমিনারে বক্তব্য রাখছেন গবেষকেরা
মানুষের শরীরের প্রতিটি কোষে রয়েছে ডিএনএ। জীবের বংশগত বৈশিষ্ট্যের অনেক তথ্য লেখা থাকে এই ডিএনএতে। শুধু মানুষ নয়, উদ্ভিদ, প্রাণী কিংবা অণুজীব—প্রতিটি জীবের ডিএনএর গঠন ও বিন্যাসে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। বিজ্ঞানীরা ডিএনএর এই বিন্যাস বিশ্লেষণ করে জানতে পারেন বিভিন্ন জীবের মধ্যে কতটা মিল, তাদের বিবর্তনীয় সম্পর্ক কেমন, এমনকি কোন জীবের সঙ্গে অন্য জীবের আত্মীয়তা বেশি। কিন্তু এত বিপুল তথ্য বিশ্লেষণ করা মোটেও সহজ কাজ নয়।
বিশেষ করে অনেকগুলো ডিএনএ সিকোয়েন্স একসঙ্গে তুলনা করতে গেলে সময় লাগে অনেক। এই কাজ সহজ ও দ্রুত করতে নতুন একটি সফটওয়্যার তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকেরা।গবেষক দলের দাবি, নতুন এই সফটওয়্যার জনপ্রিয় ডিএনএ বিশ্লেষণ সফটওয়্যার মেগার (MEGA—Molecular Evolutionary Genetics Analysis) চেয়ে সর্বোচ্চ ১৭৪৭ গুণ দ্রুত কাজ করতে পারে।
প্রচলিত পদ্ধতিতে যে বিশ্লেষণ করতে প্রায় এক মাস পর্যন্ত সময় লাগতে পারে, নতুন সফটওয়্যারে একই কাজ করা সম্ভব কয়েক সেকেন্ডে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।