রাজধানীর কারওয়ানবাজারে সবজি কিনছেন এক ক্রেতা
পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ৫০ কেজির বস্তায় ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তবে আপাতত এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের দামেই প্রতি কেজি চাল বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, পাইকারিতে দাম আরও বাড়লে খুচরা বাজারেও এর প্রভাব পড়তে পারে।অন্যদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম।
গত সপ্তাহের তুলনায় টমেটো বাদে প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম কেজি কিংবা প্রতিটিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
তবে ফার্মের ডিম ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-৬, মিরপুর-১১ ও কারওয়ান বাজারের চালের আড়ত ও খুচরা দোকানে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।বাজারে তুলনামূলক মোটা গুটিস্বর্ণা চাল প্রতি কেজি ৪৭ থেকে ৪৮ টাকা, মাঝারি আকারের বিআর-২৮ চাল ৫৫ থেকে ৫৬ টাকা এবং চিকন মিনিকেট চাল ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।