advertisement
advertisement

সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

advertisement

ঘণ্টার পর ঘণ্টা রিল দেখতে দেখতে বাসায় কখনো বকা খেয়েছেন? ‘সারা দিন ফোন নিয়ে বসে থাকিস, এতে কী হবে?’ এমন কথা অনেকেই শুনেছেন। এবার ভারতের একটি প্রতিষ্ঠান বলছে, এই অভ্যাস দিয়েই চাকরি পাওয়া সম্ভব।রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লিশ দীপাবলির সময় এক অদ্ভুত পদে লোক নিচ্ছে।

কাজটি হলো সারা দিন ইনস্টাগ্রামে রিল দেখা এবং কোন কনটেন্ট ট্রেন্ডিংয়ে আছে বা ভাইরাল হচ্ছে, তার খবর জানানো।‘আমরা একজন ডুমস্ক্রোলার খুঁজছি’প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দিয়েছেন।

তাতে এক ব্যক্তি বলেছেন, যাঁরা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাঁদের সেই শখের জন্যই বেতন দিতে চায় প্রতিষ্ঠানটি।তাঁর ভাষ্য, ‘আমরা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছি, যিনি সারা দিন বসে রিল স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’‘ডুমস্ক্রোলিং’ শব্দটি সাধারণত অনবরত ফোনের পর্দায় আঙুল বুলিয়ে যাওয়ার অভ্যাসকে বোঝায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর