advertisement
advertisement

টোকিওর স্বপ্ন, ঢাকার বিবেক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
টোকিওর স্বপ্ন, ঢাকার বিবেক

ঢাকায় বছরজুড়ে চলে বিভিন্ন খোঁড়াখুঁড়ি আর উন্নয়ন প্রকল্পের কাজ

advertisement

টোকিওর আকাশে তখন শরতের মৃদু রোদ। গিঙ্কোগাছের পাতায় সোনালি আলো ঝরে পড়ছে, যেন ঋতু নিজেই নগরীর কাঁধে একটি রেশমি চাদর জড়িয়ে দিয়েছে। সেই দূরদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ঢাকাকেও টোকিওর মতো সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে।কথাটি সংবাদপত্রের একটি শিরোনাম হয়তো। কিন্তু তার গভীরে ছিল আরও বড় কিছু। ছিল একটি নগরসভ্যতার প্রশ্ন, একটি জাতির আত্মপরিচয়ের প্রশ্ন।

কারণ, শহর কেবল নির্মাণ করা যায় না, তাকে লালনও করতে হয়।একটি গোলাপগাছের কাছে যেমন শুধু মালিই যথেষ্ট নয়, প্রয়োজন ঋতুর অনুকম্পা, মাটির উর্বরতা, শিশিরের স্পর্শ; তেমনি একটি শহরকে সুন্দর রাখার জন্য শুধু সরকারের উদ্যোগ নয়, প্রয়োজন নাগরিকের ভালোবাসা। আর ভালোবাসাহীন সৌন্দর্য খুব বেশি দিন টেকে না।ঢাকা শহরকে আমি অনেক সময় এক ক্লান্ত মায়ের সঙ্গে তুলনা করি। ভোর হতে না হতেই সে জেগে ওঠে। তার বুকে লাখো মানুষের পদচারণ।

তার কপালে যানজটের চিন্তার ভাঁজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর