advertisement
advertisement

সহপাঠীরা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনানের লাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
সহপাঠীরা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনানের লাশ

নিখোঁজের দুই দিন পর কুমিল্লায় লাশ উদ্ধার হওয়া ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফ

advertisement

সহপাঠীরা যখন তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনান আলতাফের (২৬) নিথর দেহ। ভারতের জম্মু ও কাশ্মীরের এই শিক্ষার্থী কুমিল্লার বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন। ‘মানসিক অসুস্থতার’ কারণে দীর্ঘদিন ধরে পড়াশোনায় পিছিয়ে ছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসাও করিয়েছিলেন। ছেলের পরীক্ষার সময় পাশে থাকতে ভারত থেকে কুমিল্লায় এসেছিলেন তাঁর মা নিঘাত বেগম।

কিন্তু পরীক্ষা আর দেওয়া হলো না আদনানের।নিখোঁজের দুই দিন পর গত বুধবার সকালে কলেজের কাছের একটি পুকুর থেকে আদনানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুড়িচং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে ইস্টার্ন মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন চট্টগ্রামে কর্মরত ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (কনস্যুলার ও শিক্ষা) মৃন্ময় কুমার সিং (এম কে সিং)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর