advertisement
advertisement

চিড়িয়াখানায় ভোট!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
চিড়িয়াখানায় ভোট!

advertisement

বনের রাজা ছিলেন সিংহমশাই। নাম তার ডন। গর্জনেই সব কাঁপত। কিন্তু বুদ্ধিতে? সেটা নিয়ে বনের প্রাণীদের মনে একটু সন্দেহ ছিল।ডনের কানে কানে সব সময় কথা বলত পাশের বনের এক ছোট্ট শিয়াল। নাম তার লিডারনিয়াহু। শিয়ালের কাজ একটাই—ডনের কানে ফিসফিস করে বলা, ‘কর্তা, ওই বনে হামলা করো, এই বনে হামলা করো। এটা আমার স্বার্থের জন্য দরকার, মানে তোমার স্বার্থের জন্য দরকার! তুমি তো বনের মহান রাজা!’ডনও শিয়ালের কথায় ওঠে-বসে।

শিয়াল বলল, ‘পারস্য বিড়ালটা বড় বেয়াদব, ওর গোঁফ বাঁকা।’ ডন সঙ্গে সঙ্গে পারস্যে বোমা ফেলল। শিয়াল বলল, ‘পাশের বনের ছাগলগুলো ভালো নয়, ওরা বেশি ম্যা ম্যা করে।’ ডন সেখানেও হামলা করল। শিয়াল বলল, ‘ওই দূরের বনটাতেও একটু গর্জন দিয়ে আসো, নইলে ওরা ভাববে, তুমি দুর্বল।’ ডন সেখানেও গেল।পেঁচা সাংবাদিক জিজ্ঞেস করল, ‘কর্তা, আপনি কি নিজের বুদ্ধিতে চলেন, নাকি শিয়ালের কানকথায় চলেন?’ ডন রেগে বলল, ‘তুমি ভুয়া খবর দাও!

তুমি ফেক পেঁচা!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর