advertisement
advertisement

জলতলের প্রত্নরত্ন: একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
জলতলের  প্রত্নরত্ন: একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান

কামান বিবি মরিয়ম ও কালে খাঁ অবলম্বনে

advertisement

মোগল আমলের ঢাকাকে মসজিদের শহরের মতো কামানের শহর বললে অত্যুক্তি হবে কি? সে আমলে এই ঢাকায় নির্মিত হয়েছে নানা আকারের ও নানা ধরনের কামান, যার সাক্ষী ইতিহাসের পাতায় রয়েছে। ঢাকা ও তার আশপাশে নানা স্থানে মাটির নিচে অতীতের মতো এখনো মোগল বা সুলতানি আমলের অনেক কামান পাওয়া যায়।

ঢাকার ইতিহাসপ্রেমীরা আজও দুটি কামানের কথা স্মরণ করেন—একটি মীর জুমলার বিবি মরিয়ম কামান, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে অবস্থান করছে, অন্যটি বুড়িগঙ্গায় তলিয়ে যাওয়া বড় আকারের কামান, কালে খাঁ কামান। এই নামও হয়তো অনেকেই শুনে থাকবেন। ১৭৭৪ সালের ৮ জানুয়ারি ঢাকা থেকে লন্ডনে ড. হকারওয়ার্থের কাছে ঢাকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তা মি. জে সি স্বাক্ষরিত একটি চিঠি যায়।

ওই কর্মকর্তা চিঠিতে তাঁর পুরো নাম লেখেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর