advertisement
advertisement

রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ

অমিত শাহ ও রাহুল গান্ধী

advertisement

চ্যালেঞ্জ ও তার জবাবে পাল্টা চ্যালেঞ্জ। ভারতের রাজনীতিতে আপাতত এটাই চলছে। যদিও কোনো পক্ষই অন্যের চ্যালেঞ্জ গ্রহণের সাহস দেখাচ্ছে না। কংগ্রেস দল ও তার নেতা রাহুল গান্ধীকে বহুবার দেশবিরোধী বলে জাহির করেছে বিজেপি। সেই দলের শীর্ষ নেতারা বহুবার বলেছেন, বিদেশের মদদে কংগ্রেস চলছে। তাদের অভিযোগ, বিরোধীদের আন্দোলনের পেছনে বিদেশি উসকানি আছে। একেবারে সরাসরি পাকিস্তান, চীন ও আমেরিকার ভারতবিরোধী শক্তির কথা তারা উল্লেখ করেছে।

মার্কিন ধনকুবের জর্জ সোরসের নামও করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেন, ‘এসব এখন প্রকাশ্যে চলে এসেছে। বিদেশে গিয়ে গোপনে কে কাদের সঙ্গে মিটিং করছে, কোন ভারতবিরোধী শক্তি ওদের সমর্থন দিচ্ছে—এসব এখন জলের মতো পরিষ্কার। এদের মোকাবিলা করতে হবে।’তারই পাল্টা জবাব দিয়েছিলেন রাহুল। প্রধানমন্ত্রী মোদিকে মুখোমুখি বিতর্কে আহ্বান জানিয়েছিলেন। ২৪ ঘণ্টা সময়ও দিয়েছিলেন। কিন্তু কোনো সাড়া পাননি।

ফলে দুদিন আগে প্রধানমন্ত্রীর নাম করে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আরও একটি বার্তা দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর