advertisement
advertisement

পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ

কক্সবাজারের চকরিয়া থানা

advertisement

কক্সবাজারের চকরিয়ায় রুমা আকতার (৩২) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ মানিককে (৩৬) আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় লোকজন। তবে পুলিশ বলছে, গৃহবধূর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ পাওয়ার পর আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ রুমা আকতার ওই গ্রামের বাহাদুর আলমের মেয়ে। তাঁর স্বামী মানিকও একই এলাকার বাসিন্দা।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গৃহবধূ হত্যার শিকার হয়েছেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে আটক করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রুমা আকতার কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর