advertisement
advertisement

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও

বল ব্যাট ঘেষে যাওয়ার সময় চুটকি বাজাতেন ব্রায়ান ডিভাইন

advertisement

প্রতারণার কৌশলটা ছিল অভিনব। ব্যাটে বল না লাগলেও চুটকিতে তৈরি করতেন ব্যাটে বল লাগার শব্দ। সেই শব্দে বিভ্রান্ত হয়ে আম্পায়ারও আউট দিয়ে বসতেন। এমনই এক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। এবার সেই প্রতারণার শাস্তিও পেলেন তিনি।৩৮ বছর বয়সী ডিভাইনকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ।

শুধু তিনি নন, শাস্তি পেয়েছে তাঁর ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় দলও। আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে তৃতীয় বিভাগে। পাশাপাশি কেটে নেওয়া হয়েছে আগাম ৬০ পয়েন্ট। জরিমানা করা হয়েছে ৩০০ পাউন্ড।সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভাইনের পরিচিতি ছিল ‘ক্লিকি পন্টিং’ নামে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখেই তাঁকে এই নামে ডাকতেন অনেকে।টিসাইড লাইভের বরাত দিয়ে স্কাই স্পোর্টস ও দ্য ইয়র্কশায়ার পোস্ট জানিয়েছে, ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিভাইন ক্রিকেট খেলতে পারবেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর