advertisement
advertisement

ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তার

ফ্রান্সের উগ্র ডানপন্থী দলের নেতা জর্ডান বার্দেলা ও মারিন লো পেন

advertisement

পশ্চিম ইউরোপের সবচেয়ে সফল পপুলিস্ট উগ্র ডানপন্থী দলগুলোর নেতাদের মধ্যে এমন একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যা প্রায়ই চোখ এড়িয়ে যায়। ইতালির মাত্তেও সালভিনি, ফ্রান্সের জর্ডান বারদেলা, সুইডেন ডেমোক্র্যাটসের জিমির আকিসন এবং বেলজিয়ামের ‘ফ্লামস বেলাং’-এর টম ভ্যান গ্রিকেন—তাঁরা সবাই এখন যে দলগুলোর প্রধান, অতীতে সেগুলোর যুব সংগঠনের নেতৃত্বে ছিলেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ছিলেন উগ্র ডানপন্থী যুব সংগঠনের সাবেক নেতা। তিনি বলছিলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে গড়ে ওঠার চেয়েও একজন মানুষ ও ইতালীয় হিসেবে আমার আত্মপ্রকাশের পেছনে আমার যুব সংগঠন অ্যাকটিভিজমের অবদান সবচেয়ে বেশি। এর চেয়ে ভালো রাজনৈতিক শিক্ষার জায়গা আর হতে পারে না।’ আমাদের নতুন বই ইয়ুথ উইংস অব দ্য পপুলিস্ট র‍্যাডিক্যাল রাইট–এর গবেষণায় আমরা ইউরোপের এমন ১০টি সংগঠন বিশ্লেষণ করেছি।

আমরা দেখেছি, এগুলো উগ্র ডানপন্থীদের তৃণমূল কর্মী, প্রতিনিধি এবং ভবিষ্যতের নেতাদের সংগ্রহ, প্রশিক্ষণ ও পদোন্নতিতে সাহায্য করে।ইউরোপ কেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেআমরা লক্ষ করেছি যে ২০২০-এর দশকে উগ্র ডানপন্থী দলগুলো যখন সম্প্রসারিত হচ্ছে, তখন যুব সংগঠনের নেতা ও তাঁদের সাধারণ কর্মীরা দলীয় তিনটি মূল লক্ষ্য অর্জনে সহায়তা করছেন: আন্তর্জাতিকীকরণ, পেশাদারত্ব এবং গ্রহণযোগ্যতা অর্জন (অথবা স্বাভাবিকীকরণ)।প্রথমত, এই যুব সংগঠনগুলো তাদের মূল দলের চেয়েও এক ধ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর