advertisement
advertisement

৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট আজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট আজ

কনসার্টে গাইবে ওয়ারফেজ

advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। আজ এ কনসার্টে সংগীত পরিবেশন করবে সাতটি ব্যান্ড। সাত ঘণ্টার এই আয়োজনে থাকছে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের পরিবেশনা। কনসার্টটি আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা)।এক ভিডিও বার্তায় ওয়ারফেজ বলেছে, ‘ঐক্য, সম্প্রীতি ও অদম্য চেতনার বাংলাদেশকে উদ্‌যাপন করতে আপনাদের মাঝে আসছি আমরা, ওয়ারফেজ। দেখা হচ্ছে সবার সাথে।’ ব্যান্ডটির দলনেতা শেখ মনিরুল আলম গতকাল প্রথম আলোকে জানান, ৪৫ থেকে ৫০ মিনিটের মতো ব্যান্ডটি গাইবে।

‘হারিয়ে তোমাকে’, ‘বসে আছি’, ‘পূর্ণতা’র মতো জনপ্রিয় গান পরিবেশন করবে ওয়ারফেজ।একুশের টানে ফিরল ‘ওয়ারফেজ’বেলা সাড়ে তিনটায় কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর