advertisement
advertisement

বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার

গত ১০ বছরে তরুণদের মধ্যে এই খেলার জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে। বাস নেশন নামের সংস্থায় এখন প্রায় ১২ হাজার সদস্য কাজ করছে

advertisement

প্রতিযোগিতার মাধ্যমে মাছ ধরার এই বিষয় দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে তরুণ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য মাছ ধরার নানা রকম নতুন আয়োজন ও প্রোগ্রাম তৈরি করা হচ্ছে।আগস্ট মাসের এক শনিবার। ভোরের আলো কেবল ফুটেছে। আমেরিকার টেনেসির প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের হ্রদে তখন একসঙ্গে ২৫টি নৌকা নামানো হলো।

হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত দেশের সবচেয়ে বড় ‘বাস’ (bass fish) নামের মাছ ধরার টুর্নামেন্টের ফাইনাল শুরু হতে যাচ্ছিল। চারপাশ তখন দারুণ উৎসাহে ভরপুর। জাতীয় সংগীত বাজার পর মুহূর্তেই নৌকাগুলো কেনটাকি লেকের নীল পানিতে দ্রুত গতিতে ছুটে চলল।যুক্তরাষ্ট্রের আলাবামার ১৮ বছর বয়সী কিশোর কেইজ ব্র্যাগ সবার থেকে একটু আলাদা পথে, মেরিনা থেকে সামান্য দূরে নিজের নৌকা চালিয়ে গেলেন।

কারণ সে জানত, ওই জায়গাটিতে বড় মাছ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর