যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন একজন ভোটার। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর।
যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট—দুটিরই নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। অঙ্গরাজ্যগুলোর নির্বাচনেও ডেমোক্র্যাটদের সাফল্য চোখে পড়ার মতো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এ ফল।
ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার আগে-পরের মুহূর্তগুলো নিয়ে এ ছবির গল্প।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন একজন ভোটার। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর। সারি সারি বসানো হয়েছে ভোট দেওয়ার বুথ। নিউইয়র্কের ম্যানহাটনে, ৩ নভেম্বর। বুথে বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে, ৩ নভেম্বর। মুঠোফোনের পর্দায় ‘শেষ ভোটার ভোট দিচ্ছেন’ লেখা বার্তা তুলে ধরেছেন একজন নির্বাচনী কর্মী। নেভাদার লাস ভেগাসে, ৩ নভেম্বর।
ব্যালট গণনার আগে নির্বাচনী সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।