advertisement
advertisement

চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ

চীনের অতি গোপনীয় স্পেসপ্লেন

advertisement

চীনের অতি গোপনীয় রোবোটিক স্পেসপ্লেন শেনলং বা ডিভাইন ড্রাগন পৃথিবীর নিম্ন কক্ষপথে গোপনে বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। ২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কয়েকটি মিশন পরিচালনার পাশাপাশি মহাকাশে কয়েক শ দিন অবস্থানও করেছে চীনের রহস্যময় স্পেসপ্লেনটি। তবে চীন এখন পর্যন্ত মহাকাশযানটির কোনো ছবি বা তথ্য প্রকাশ না করায় বিভিন্ন দেশের সরকার ও মহাকাশ সংস্থার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেসপ্লেনটি।

অবশেষে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) প্রথমবারের মতো চীনের এই অতি গোপনীয় স্পেসপ্লেনের স্পষ্ট ছবি প্রকাশ করেছে। এর মাধ্যমে চীনের মহাকাশযানটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তথ্যমতে, ২০২৪ সালে কক্ষপথে অবস্থানের সময় চীনের স্পেসপ্লেনটির উচ্চ রেজোল্যুশনের ছবি তুলেছিল বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ভ্যান্টর (সাবেক ম্যাক্সার টেকনোলজিস)।

চীনের এই স্পেসপ্লেন কক্ষপথে কোনো বস্তু স্থাপন করার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা শেষে পৃথিবীতে ফিরে আসতে পারে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভ্যান্টর জানিয়েছে, স্পেসপ্লেনটির দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট এবং ছবিতে এটির পেলোড বের দরজা আংশিকভাবে খোলা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর