advertisement
advertisement

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, মক্তব শিক্ষক গ্রেপ্তার

শিশু ধর্ষণ

advertisement

নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মায়ের করা মামলায় আজ শুক্রবার দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহরাব (২০)।

তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মক্তবের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা।লিখিত অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত। গত বুধবার সকাল ছয়টায় শিশুটি প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল শিশুটি। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন এনে দেওয়ার জন্য শিশুটিকে তার মায়ের কাছে পাঠায়।

সকাল সাতটার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে সোহরাব একটি নির্মাণাধীন ঘরের সামনে ওই শিশুর পথরোধ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর