ভুটানের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম
গোল করার পর সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে ওঠার কথা। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের চোখে তখন জল। ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়সূচক গোলটি করার পর আবেগ ধরে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। মাঠে দাঁড়িয়েই যেন মনে পড়ে যাচ্ছিল পেছনে ফেলে আসা কঠিন দিনগুলোর কথা।
জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা, দলে থেকেও খেলার সুযোগ না পাওয়া—পেছনে ফেলে আসা সেই কঠিন দিনগুলোর স্মৃতিই আবেগাপ্লুত করে তুলেছিল তাঁকে।গতকাল জাতীয় স্টেডিয়ামে বদলি হিসেবে নেমে ইব্রাহিমের গোলেই ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের পর তাঁর চোখের জল নিয়ে ছিল কৌতূহল।আজ এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলনের পর কেন কেঁদেছিলেন, সেটি জানিয়েছেন ইব্রাহিম। বলেছেন, ‘অনেক দিন ধরে আমি দলের মধ্যে আসা-যাওয়ার মধ্যে ছিলাম।
মাঝেমধ্যে দলে থাকলেও খেলতে পারতাম না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।