মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি
মধ্যবর্তী নির্বাচনে জিতে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা। এর ফলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং বিতর্কিত শুল্ক ও অভিবাসননীতি নিয়ে বড় ধরনের তদন্ত ও বাজেট নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ নির্বাচনে তাঁর ভরাডুবিতে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি–অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখা হয়েছে এ প্রতিবেদনে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণই নিজেদের হাতে নিয়েছেন ডেমোক্র্যাটরা।
এর ফলে জানুয়ারির শুরুতে যে নতুন কংগ্রেস দায়িত্ব নিতে যাচ্ছে, তা ট্রাম্পের চলতি দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে।এত দিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষ—উভয় জায়গাতেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।