বাংলাদেশি অভিনেত্রী কেয়া পায়েলের সাজপোশাক সব সময়ই আলাদাভাবে নজর কাড়ে। কখনো পশ্চিমা পোশাকে, কখনো আবার শাড়িতে ঐতিহ্যবাহী সাজে ধরা দেন তিনি। তবে এবার তাঁর সাজে নজর কেড়েছে রাজকীয় নীলের উপস্থিতি। রইল বিস্তারিত ...নীল শাড়ি, কালো ব্লাউজ আর খোঁপায় ফুলের সাজ—সব মিলিয়ে স্নিগ্ধ অথচ আকর্ষণীয় এক লুকে ক্যামেরাবন্দী হয়েছেন সম্প্রতি কেয়া পায়েল।সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি ।
ছবির সঙ্গে ভালোবাসা নিয়ে লিখেছেন, ‘ভালোবাসা কোনো শব্দ না, এক অন্যরকম অনুভূতি।’ তাঁর এই কথার মতোই ছবিগুলোতেও যেন ছড়িয়ে আছে এক মায়াবী আবহ।কেয়া পায়েলের পরনে রয়্যাল ব্লু রঙের শাড়ি। শাড়ির কালো পাড়জুড়ে ছড়িয়ে আছে হলুদ রঙের প্যাঁচানো লতাপাতা ও কলকা মোটিফ। এর সঙ্গে কালো ব্লাউজ বেছে নিয়েছেন তিনি। নীল ও কালোর বৈপরীত্যে তৈরি হয়েছে চমৎকার এক সমন্বয়।শাড়ির সঙ্গে মিলিয়ে দুই হাতে পরেছেন নীল চুড়ি।
কানে রুপালি ঝুমকা, আঙুলে আংটি আর হাতে রতনচূর তাঁর সাজে যোগ করেছে আলাদা ছোঁয়া।চুল পেছনে টেনে পরিপাটি করে খোঁপা করেছেন কেয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।