advertisement
advertisement

গাজীপুরে অসাধারণ মানবিক দৃষ্টান্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ
গাজীপুরে অসাধারণ মানবিক দৃষ্টান্ত

সম্পাদকীয়

advertisement

বৃষ্টির দিনে কোলের শিশুকে আগলে রাখা এক অসচ্ছল মায়ের নিরুপায় অবস্থা দেখে থমকে গিয়েছিলেন গাজীপুরের কাপাসিয়ার দিনমজুর বাবুল শেখ। সেই একটি দৃশ্যই তাঁর মধ্যে জাগিয়ে তুলেছিল গভীর নাগরিক দায়বদ্ধতা ও সহমর্মিতা। নিজের কষ্টার্জিত সামান্য অর্থ ও শারীরিক শ্রমে কাঠ, বাঁশ, চাটাই আর পলিথিনের সাহায্যে একের পর এক ১১টি যাত্রীছাউনি এবং একটি শৌচাগার গড়ে তুলেছেন তিনি।

অনটন আর সংসারের টানাপোড়েন থাকা সত্ত্বেও একজন দিনমজুরের এমন নিঃস্বার্থ উদ্যোগ কেবল প্রশংসনীয়ই নয়; বরং আমাদের সামাজিক অবকাঠামো ও প্রশাসনিক কাঠামোর জন্য এক বড় বার্তা।নিজের সংসার সামলাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে যাত্রীদের স্বস্তির কথা ভেবে কয়েক হাজার টাকা ব্যয় করা এবং মানুষের বিরূপ মন্তব্যকে উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া সহজ কথা নয়।

আধুনিক প্রযুক্তির ছোঁয়াহীন এসব বাঁশ-চাটাইয়ের ছাউনির অর্থনৈতিক মূল্য হয়তো সামান্য, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে এর মূল্য অপরিসীম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর