advertisement
advertisement

ফলোয়ার ২১ লাখ, বিক্রি ৩৩!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ফলোয়ার ২১ লাখ, বিক্রি ৩৩!

advertisement

ফেসবুকে রিলস দিলেই রকেটের গতিতে লাইক-কমেন্টের সুনামি বয়ে যায়, এমন মহা ইনফ্লুয়েন্সার সামিউল ভাই।ফলোয়ারের সংখ্যা শুনলে যে কারও চোখ কপালে উঠবে: ২১ লাখ ৩ হাজার ৫২৬! নিজের নামের আগে ‘ডিজিটাল ক্রিয়েটর’, ‘কনটেন্ট কিং’ লিখতে লিখতে সামিউল ভাইয়ের আঙুলে কড়া পড়ে গেছে।এবার অমর একুশে বইমেলায় সামিউল ভাইয়ের মনে সুপ্ত সাহিত্যিক জেগে বসল।

ভাবলেন, এত বড় ফ্যানবেজ, বই বের করলেই তো হুলুস্থুল কাণ্ড বেধে যাবে!কাগজের গন্ধ কেমন, তা সামিউল ভাই জীবনেও কোনো দিন শুঁকেছেন কি না সন্দেহ, তবু জেদ ধরে একটা বই লিখে ফেললেন। বইয়ের নাম ‘জীবনের গতিপথ, যেভাবে বদলায়’।প্রকাশনা সংস্থার মালিক তো খুশিতে গদগদ। ভেবেছিলেন, ২১ লাখ ফলোয়ারের অন্তত ১ লাখ মানুষও যদি বই কেনে, তাহলে তিনি রাতারাতি বড়লোক!মেলা শুরু হলো। প্যাভিলিয়নের সামনে বিশাল ব্যানার, সামিউল ভাইয়ের রাজকীয় ছবি। কিন্তু হায়!

কিসের কী!সারা বইমেলা ঘুরে সামিউল ভাইয়ের বই বিক্রি হলো মাত্র ৩৩ কপি!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর