advertisement
advertisement

ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—চতুর্থ পর্ব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—চতুর্থ পর্ব

advertisement

তৃতীয় পর্বে উল্লিখিত হয়েছিল, ১৩৩১ সালের ২ মার্চ ওরহান নিকিয়া শহর জয় করে আত্মসমর্পণকারী রোমান গভর্নর ও তাঁর সৈন্যদের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করে দেন। এ ছাড়া নিকিয়ার জনগণের মধ্যে যারা চলে যেতে চেয়েছিল, তাদেরও নিরাপদে বের হয়ে যাওয়ার স্বাধীনতা দিয়েছিলেন ওরহান। যদিও কয়েকজন ছাড়া তেমন বড়সংখ্যক সাধারণ মানুষ নিকিয়া ত্যাগ করেনি। নিকিয়ার প্রায় ৩০ হাজার সাধারণ জনগণের সুবিধার্থে ওরহান কয়েক বছরের জন্য কর মওকুফ করেন।

নিকিয়ার মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনেরও অনুমতি দেওয়া হয়। দুর্ভিক্ষ মোকাবিলায় ওরহান তৎক্ষণাৎ নিকিয়ার জনগণের জন্য খাদ্যের ব্যবস্থা করেন। ফলে নিকিয়ার সাধারণ মানুষেরা ওরহানের অধীনে শান্তিপূর্ণভাবে বসবাস শুরু করে। নিকিয়া জয় করার মাধ্যমে ওরহান গাজী তুর্কিদের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে যান। এর কারণ আগে ১০৮১ সালে নিকিয়া জয় করেছিলেন মাত্র একজন সেলজুক শাসক সুলেইমান ইবনে কুতুলমিশ।

তবে ১০৯৭ সালে রোমান সাম্রাজ্য নিকিয়াকে আবারও পুনর্দখল করে ফেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর