advertisement
advertisement

একটি ক্রিকেট ম্যাচ, দুটি সিনেমা: সৌরভ যখন আদালতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
একটি ক্রিকেট ম্যাচ, দুটি সিনেমা: সৌরভ যখন আদালতে

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী

advertisement

দৃশ্যটা আইকনিক।লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উল্লাস করছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের ক্রিকেট ইতিহাসের যে কটা ছবি অবিস্মরণীয় হয়ে আছে, তারই একটি এটি।ঘটনাটি ২০০২ সালের ১৩ জুলাইয়ের। সেদিন লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।২৪ বছর পর সেই মুহূর্তই জড়িয়ে গেছে দুটি সিনেমার গল্পে, তৈরি হয়েছে আইনি বিরোধ।

সৌরভের অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর নাম, পরিচিতি ও ক্যারিয়ারের ঐতিহাসিক মুহূর্ত ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নিচ্ছেন একটি চলচ্চিত্রের নির্মাতারা। বিষয়টি গড়িয়েছে দিল্লি হাইকোর্ট পর্যন্ত।সিনেমা নম্বর একবিতর্কের কেন্দ্রে হিন্দি সিনেমা ‘দুসরা: ইন্ডিয়াস আদার ফ্রিডম স্ট্রাগল’। অভিনয় দেও পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৩ অক্টোবর। এটি সৌরভের বায়োপিক নয়।

গল্প রাজস্থানের একটি রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা তরুণী তারাকে নিয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর