advertisement
advertisement

বিশ্বের যে দেশে বাংলাদেশি পাবেন ভাবেননি ‘নাদির অন দ্য গো’, সেখানেই পেলেন হাজারো বাংলাদেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বিশ্বের যে দেশে বাংলাদেশি পাবেন ভাবেননি ‘নাদির অন দ্য গো’, সেখানেই পেলেন হাজারো বাংলাদেশি

ভ্রমণের ভিডিও তৈরি করে ‘নাদির অন দ্য গো’ নামে জনপ্রিয়তা পেয়েছেন নাদির নিবরাস

advertisement

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ায় পিএইচডি করছিলেন । একসময় পড়াশোনা ছেড়ে বেরিয়ে পড়েন পৃথিবী দেখতে। ভ্রমণের ভিডিও তৈরি করে ‘নাদির অন দ্য গো’ নামে পেয়েছেন জনপ্রিয়তা। মার্কিন ইউটিউবার ও ভ্রমণবিষয়ক চলচ্চিত্র নির্মাতা ড্রু বিনস্কির সঙ্গে যৌথভাবে তাঁর বানানো একটি প্রামাণ্যচিত্র সম্প্রতি নেটফ্লিক্সে জায়গা করে নিয়েছে। সাক্ষাৎকার নিয়েছেন হাসান ইমামএ মুহূর্তে আপনি কোথায়?সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে।

প্রায় চার সপ্তাহ হলো মঙ্গোলিয়া থেকে এসেছি। দু–এক সপ্তাহ পর এখান থেকে মিসরের দিকে যাব।বছরটা কেমন কাটল?ভালোই কাটল বলা যায়। গত বছর থেকে ভিডিও বানানো কমিয়ে দিয়েছি। আগের মতো এক জায়গায় গিয়ে ১০টি ভিডিও না বানিয়ে একটিই ভালো করে বানানোর চেষ্টা করছি। মাঝেমধ্যে এক ঘণ্টা বা আধা ঘণ্টার ডকুমেন্টারি বানাচ্ছি। যেমন কম্বোডিয়ায় গিয়ে ওদের গৃহযুদ্ধ নিয়ে আর তুর্কমেনিস্তানে গত বছর শুট করা ভিডিও এবার ছেড়েছি।

প্রতিটিতেই বিদেশি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর