প্যারাগুয়ের আসুনসিওনে গতকাল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৫২ বছর বয়সী রক্ষণশীল রাজনীতিক পেদ্রো আলিয়ানা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে সান্তিয়াগো পেনা অভিশংসিত হওয়ার পর প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেদ্রো আলিয়ানা।গতকাল শুক্রবার ৫২ বছর বয়সী আলিয়ানা শপথ নেন। এর মধ্য দিয়ে তিনি লাতিন আমেরিকার দেশটির ৫৩তম প্রেসিডেন্ট হলেন।আলিয়ানার শপথ গ্রহণের দিনই পেনার ক্ষমতার অবসান ঘটে। ব্যাংক কেলেঙ্কারিতে নাম আসার পর অভিশংসনের মধ্য দিয়ে দ্রুত তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।
প্যারাগুয়ের ৪৫ সদস্যের সিনেটের মধ্যে ৪৪ জন সিনেটর তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন। একজন ভোটদানে বিরত থাকেন।প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। উয়েনো ব্যাংকের ওপর যথাযথ নজরদারি করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে।
গত সপ্তাহে পদত্যাগ করেন কারভালো।গতকাল বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পেনা লেখেন, ‘আমি কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।