অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার উসমান খাজা
বেশ বড়সড় এক বোমাই ফাটালেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান উসমান খাজা। তাঁর দাবি, ২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল। সেই টেস্টে অস্ট্রেলিয়া দলে ছিলেন খাজা।খাজা আরও দাবি করেছেন, কেপ টাউনের আগে পোর্ট এলিজাবেথ (বর্তমানে গেবেরা) টেস্টেও বল টেম্পারিংয়ের একই কৌশল ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া দল।ড্রেসিংরুমে অস্ট্রেলিয়া দলের তখনকার ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসতেন খাজা।
কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে সাজা খাটা ব্যানক্রফটের পাশে বসলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তকারীরা কখনো খাজাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেননি। নিজের আত্মজীবনী ‘সবর’-এ এসব বিস্ফোরক দাবিই প্রকাশ করবেন খাজা। বইটি প্রকাশ হবে আগামী মঙ্গলবার।
চলতি বছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন খাজা।বইটির বিষয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে আগেই জানিয়েছেন খাজা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।