advertisement
advertisement

দুবার নোবেলজয়ী বিরল বিজ্ঞানী তিনি, কেন তাঁকে সিসার তৈরি বদ্ধ কফিনে সমাহিত করা হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ণ
দুবার নোবেলজয়ী বিরল বিজ্ঞানী তিনি, কেন তাঁকে সিসার তৈরি বদ্ধ কফিনে সমাহিত করা হলো

নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরি

advertisement

মেরি কুরি—নামটার সঙ্গে অনেকগুলো ‘প্রথম’ জড়িয়ে আছে। তিনি প্রথম নারী নোবেলজয়ী। প্রথম দুটি নোবেল জয়ের রেকর্ড তাঁর ঝুলিতে। দুটি ভিন্ন বিষয়ে প্রথম নোবেল জেতেন তিনি। পোল্যান্ডের ওয়ারশতে ১৮৬৭ সালের ৭ নভেম্বর তাঁর জন্ম। তবে জীবনের বেশির ভাগ কেটেছে ফ্রান্সে। আজ মেরি কুরির জন্মদিন। দিনটি উপলক্ষে জগৎখ্যাত বিজ্ঞানীকে স্মরণ করে এ লেখা।গল্পটা এমন এক সময়ের, যখন ইউরোপে শিল্পবিপ্লবের জয়জয়কার ঘটে গেছে।

তারও আগে রেঁনেসার স্বর্ণালি সময় পেরিয়ে আধুনিক ইউরোপের যাত্রা শুরু হয়েছে। সমাজ, অর্থনীতি, সভ্যতা দুর্দান্ত গতিতে ছুটছে। তবে নারীদের অবস্থা তখনো অনেকটাই তথৈবচ। ইউরোপের অনেক দেশে শিক্ষা-দীক্ষায় বেশ পিছিয়ে নারীরা। বিজ্ঞান গবেষণায় নারীর অংশগ্রহণ, প্রায় অকল্পনীয়।এমন একটা সমাজে, এমন একটা সময়ে সীমারেখার গণ্ডি ভেঙেছিলেন মেরি কুরি। বিজ্ঞানে পড়াশোনা করেছেন। গবেষণায় মত্ত ছিলেন। আবিষ্কারে বিশ্বখ্যাত হয়েছেন।

ফলাফল, প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার অর্জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর