advertisement
advertisement

ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সাফল্য পেয়েও বলিউড ছাড়েন কমল হাসান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সাফল্য পেয়েও বলিউড ছাড়েন কমল হাসান

‘এক দুজে কে লিয়ে’ সিনেমায় কমল হাসান। আইএমডিবি

advertisement

বলিউডে পা রেখেই সাফল্য। একের পর এক আলোচিত সিনেমা, দর্শকের প্রশংসা, সমালোচকদের স্বীকৃতি—সবই পেয়েছিলেন তিনি। চাইলে হিন্দি সিনেমার অন্যতম বড় তারকা হয়ে উঠতে পারতেন। কিন্তু ঠিক সেই সময়েই যেন উল্টো পথে হাঁটলেন। মুম্বাইয়ের চাকচিক্য, তারকাখ্যাতি কিংবা বড় বাজেটের ছবির হাতছানি—কোনোটিই তাঁকে আটকে রাখতে পারেনি। ফিরে গেলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে। তিনি কমল হাসান। কেন বলিউডে নিজের সম্ভাবনাময় ক্যারিয়ার দীর্ঘ করেননি এই অভিনেতা?

তাঁর সিদ্ধান্তের পেছনে কি ছিল শুধু কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ, নাকি বলিউডের অন্দরমহলের এমন কিছু বাস্তবতা, যা তাঁকে দূরে সরিয়ে দিয়েছিল? এ নিয়ে নানা সময়ে নানা আলোচনা হয়েছে। এমনকি ষড়যন্ত্রের তত্ত্বও সামনে এসেছে। তবে কমল হাসান নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর সিদ্ধান্তের কারণ জানিয়েছেন। আজ ৭ নভেম্বর, আলোচিত এই দক্ষিণি তারকার জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক কমল হাসানের বলিউড অধ্যায়।

এক ছবিতেই বলিউডে পরিচিতি কমল হাসানের হিন্দি সিনেমায় যাত্রা শুরু ১৯৭৪ সালে কে বালাচন্দরের ‘আইনা’ দিয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর