advertisement
advertisement

৭ নভেম্বর: কী ঘটেছিল, কী দেখেছিলাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
৭ নভেম্বর: কী ঘটেছিল, কী দেখেছিলাম

জনতা একটি ট্যাঙ্কের কামানের নলে মালা পরিয়ে দিচ্ছে, দৈনিক বাংলা, ৮ নভেম্বর ১৯৭৫

advertisement

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম এক মোড় ঘোরানো মুহূর্ত। একজন সেনা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন তৎকালীন বিভিন্ন সামরিক তৎপরতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব অত্যন্ত কাছ থেকে দেখেছেন। তাঁর রচিত ‘রক্তাক্ত দিনগুলো: ১৯৭৫-১৯৮১’ গ্রন্থ থেকে ৭ নভেম্বরের সেই ঘটনাবলি প্রথম আলোর পাঠকদের জন্য সংক্ষেপে তুলে ধরা হলো।৭ নভেম্বর ১৯৭৫। সময় তখন প্রায় মধ্যরাত।

চারদিকে গোলাগুলির আওয়াজ আর ‘জিন্দাবাদ’ ধ্বনির মধ্যে ঘুম ভেঙে গেল। হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। বাসার সবাই আতঙ্কিত। আমি পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সেখান থেকে সেনানিবাসের প্রধান সড়ক দেখা যায়। সৈনিকভর্তি অনেক গাড়ি। তারাই এই আওয়াজ করছে।

করতে করতে এগিয়ে যাচ্ছে কয়েকটি ট্যাংককে টপ স্পিডে দক্ষিণ দিকে যেতে দেখলাম।তেজগাঁও বিমানবন্দরের দিক থেকে বিমানবিধ্বংসী কামানের ছোড়া ট্রেসার রাউন্ড তখন দক্ষিণমুখী আকাশকে রক্তিম করে তুলছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর