advertisement
advertisement

পুরো বলিউড ভেঙে পড়েছে মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশে, দেখুন ঝলমলে তারকাদের সেরা ২০টি ফ্যাশন মুহূর্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
পুরো বলিউড ভেঙে পড়েছে মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশে, দেখুন ঝলমলে তারকাদের সেরা ২০টি ফ্যাশন মুহূর্ত

এই পার্টির সবচেয়ে বড় হাইলাইট বহু বছর পর লাল টুকটুকে শাড়ি আর কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের রোমান্টিক উপস্থিতি

advertisement

যে কোনও উৎসবেই বলিউডে বসে তারার মেলা। তবে এবার বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশে যেন পুরো বলিউড ভেঙে পড়েছে। অনেকটা যেন সেই ফারাহ খানের স্মরণীয় সিনেমা ওম শান্তি ওম-এর তারকাখচিত গানের দৃশ্যের মতো। একের পর এক দেখা দিয়েছেন বলিউডের নামী ও নতুন তারকারা এ রাতে।

সেই সঙ্গে এই আয়োজনে উপস্থিত ঝলমলে তারকাদের সেরা যত ফ্যাশন মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।এই পার্টির সবচেয়ে বড় হাইলাইট বহু বছর পর লাল টুকটুকে শাড়ি আর কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের রোমান্টিক উপস্থিতি জুটি বেঁধে এসেছেন বলিউডের পাওয়ার কাপল কারিনা কাপুর ও সাইফ আলী খান।

কারিনার রূপালি সিকুইন শাড়ি-হলটার ব্লাউজ আর সাইফের কালো কুর্তা আর স্টাইলিশ গোঁফ নজর কেড়েছে কালো-সোনালি ডুরে ডিজাইনের সিকুইন টপ ও স্কার্টের সঙ্গে ম্যাচিং স্টোলে মুগ্ধ করেছেন জাহ্নবী কাপুর অফ দ্য শোল্ডার ঝলমলে অ্যান্টিক গোল্ডেন লেহেঙ্গায় সুহানা কাপুর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর