advertisement
advertisement

এক জেনারেলের নীরব সাক্ষ্যে ৭ নভেম্বরের অভ্যুত্থান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
এক জেনারেলের নীরব সাক্ষ্যে ৭ নভেম্বরের অভ্যুত্থান

৭ নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে আনার পর।

advertisement

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত নাটকীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী দিন। এদিন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। সে সময়ের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী–র লেখা বই এক জেনারেলের নীরব সাক্ষ্য: স্বাধীনতার প্রথম দশক (১৯৭১-১৯৮১)–এ আমরা ঘটনাবহুল ৭ নভেম্বরের বর্ণনা পাই।

সেখান থেকে উল্লেখযোগ্য অংশ প্রথম আলোর পাঠকদের জন্য প্রকাশ করা হলোরাষ্ট্রপতি হিসেবে বিচারপতি সায়েমের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে আমি তাড়াতাড়ি আর্মি হেডকোয়ার্টারে চলে আসি। সেখানে এসে আমি আমার অধীনস্থ অফিসারদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করি। বস্তুতপক্ষে ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না বললেই চলে। আর্মিতেও দৈনন্দিন কোনো কাজকর্ম চলছিল না। আর্মি হেডকোয়ার্টারে অচলাবস্থা বিরাজ করছিল।

পুরো সেনানিবাসের পরিবেশ ছিল অস্বাভাবিক ও থমথমে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর