advertisement
advertisement

ইবনে জাদআনের ঘর: ‘হিলফুল ফুজুল’ যেখানে গঠিত হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
ইবনে জাদআনের ঘর: ‘হিলফুল ফুজুল’ যেখানে গঠিত হয়

advertisement

‘ইবনে জাদআনের ঘরে একটি চুক্তি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম।’ (বুখারি, আত-তারিখুল কাবির, ২/২৮৬, দাইরাতুল মাআরিফ আল-উসমানিয়া, হায়দরাবাদ, ১৯৪১)আসুন, নবীজীবনের সঙ্গে পরিচিত ‘ইবনে জাদআনের ঘরে’র সন্ধানে শুরুতে আমরা ঘরের মালিক ইবনে জাদআন সম্পর্কে জেনে নিই।কে ইবনে জাদআন তাঁর নাম আবদুল্লাহ ইবনে জাদআন ইবনে আত-তায়মি আল-কুরাশি আল-কিনানি।

তিনি কোরাইশের অন্যতম নেতা এবং কায়েস আইলানের বিরুদ্ধে ‘ফিজার যুদ্ধে’ বনু কিনানার সব গোত্রের একক নেতা ছিলেন। উদারতা ও অতিথি আপ্যায়নের জন্য তিনি ব্যাপক পরিচিত ছিলেন।বলা হয়ে থাকে, ‘প্রাথমিক জীবনে তিনি দরিদ্র ছিলেন; কেউ তাঁকে চিনত না। কিন্তু যৌবনে অনেক সম্পদের মালিক হন।

সিরিয়া অভিমুখে বাণিজ্য কাফেলা পরিচালনা করার কথা যেমন ইতিহাসে আছে, তেমনি মক্কার কোনো এক পাহাড়ের গুহায় জুরহুমের পরিত্যক্ত গোপন সম্পদের সন্ধান পাওয়ার রসাত্মক গল্পও আছে।’ (আহমাদ ইবনে ওমর, রাইয়ুল আতিস ওয়া উনসুল ওয়াহিশ ফি শাজারাতি কুরাইশ, দারুল কুতুব আল-মিসরিয়া, কায়রো)বাইহাকি, আস-সুনানুল কুবরা, হাদিস: ১২১১০আমি আবদুল্লাহ ইবনে জাদআনের ঘরে একটি অঙ্গীকারনামায় উপস্থিত থেকেছি; এ চুক্তির বিপক্ষে আমাকে যদি লাল বর্ণের উটও কেউ পুরস্কার প্রদান করত, তবু আমি তা পছন্দ করতাম না; যদি ইসলামের মাঝেও এমনটিতে আমাকে আহ্বান করা হয়, তাতে আমি অবশ্যই সাড়া দেব।কোথায় সেই ঘর আবদুল্লাহ ইবনে জাদআন আত্মীয় সম্পর্কের দিক...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর