advertisement
advertisement

রাহার ৪ বছরের জন্মদিনে আলিয়া-রণবীরের হৃদয়ছোঁয়া ৫টি হোলসাম মোমেন্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
রাহার ৪ বছরের জন্মদিনে আলিয়া-রণবীরের হৃদয়ছোঁয়া ৫টি হোলসাম মোমেন্ট

চার বছরে পা দিল রাহা কাপুর। উড়ে বেড়াচ্ছে ফুলেল ফ্রক আর কিউট হেয়ার ক্লিপস দেওয়া চুলে

advertisement

বলিউডের জনপ্রিয় কাপল আলিয়া ভাট ও রণবীর কাপুরের একমাত্র কন্যা রাহা পা দিলেন ৪ বছরে। জন্মদিনের একান্ত পারিবারিক আয়োজনের হৃদয়ছোঁয়া ৫টি হোলসাম মোমেন্ট শেয়ার করেছেন তাঁরা সামাজিক মাধ্যমে। ২০২২ সালের এই দিনে জন্ম নিয়েছে কাপুর পরিবারের নয়নমনি রাহা। আজ বলিউডের জনপ্রিয় কাপল আলিয়া ভাট ও রণবীর কাপুরের একমাত্র কন্যা পা দিলেন ৪ বছরে।

জন্মদিনের একান্ত পারিবারিক আয়োজনের হৃদয়ছোঁয়া ৫টি হোলসাম মোমেন্ট শেয়ার করেছেন তাঁরা সামাজিক মাধ্যমে। নাম রেখেছেন দাদী নীতু সিং। রাহা অর্থ সৌভাগ্য আর সুখ। আর সেটাই এনে দিয়েছে সে বাবা-মা রণবীর আলিয়ার জীবনে। রাহাকে নিয়ে অত্যন্ত আবেগী ও যত্নশীল তাঁরা দুইজনই। প্রায়ই রাহাকে দেখা যায় আলিয়ার কোলে বা রণবীরের হাত ধরে সব জায়গায় যেতে। প্রথম এই ফুটফুটে শিশুটিকে সকলের সামনে আনেন তাঁরা ২০২৩ সালের ক্রিসমাসে।

প্রায়ই সবাইকে হাত নেড়ে মন জয় করত রাহা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর