advertisement
advertisement

‘বাচ্চাকে সুস্থ করে তোলার বদলে তারা মৃত্যুমুখে ঠেলে দিল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
‘বাচ্চাকে সুস্থ করে তোলার বদলে তারা মৃত্যুমুখে ঠেলে দিল’

advertisement

ভোর চারটার দিকে দ্বিতীয় ছেলেসন্তানের জন্ম হয় গোলাম রাব্বানীর ঘরে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জন্মের পর নবজাতককে সুস্থ করে তুলতে নেওয়া হয়েছিল নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ)। সেখানেই শিশুটির মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। এখন তার জীবন নিয়ে শঙ্কায় পরিবার।রাজধানীর চানখাঁরপুলের বেসরকারি রয়েল কেয়ার হাসপাতালে শনিবার এ ঘটনা ঘটে।

দগ্ধ নবজাতক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন। শিশুটির বাবা গোলাম রাব্বানী জানান, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, তাঁর সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।গোলাম রাব্বানীর বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পলি বগুই গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে থাকেন গাজীপুরে। সেখানে তাঁর একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে। স্ত্রী শাপলা বেগমকে নিয়ে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি।

সন্তান প্রসবের জন্য শাপলাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর