বই হাতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী–
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মনে করেন, গত ১২ বছরে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বে দেশের গণতন্ত্র, সাংবিধানিক সংস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রভূত ক্ষতি হয়েছে। পরবর্তী নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটলেও গণতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে অনেক সময় চলে যাবে। রাজনৈতিক দলগুলোকেও অনেক খাটতে হবে। সোনিয়া বলেছেন, ক্ষতি যে কী প্রবল, মানুষজন তা বুঝতে পারছেন। জনগণ ক্রমশ ধৈর্য হারাচ্ছেন। অসন্তুষ্ট হতে শুরু করেছে।
নিজেকে আশাবাদী বর্ণনা করে সোনিয়া বলেছেন, তাঁর বিশ্বাস, ভারতীয় জনগণ প্রকৃত শাসনব্যবস্থায় ফিরে যাওয়াকে স্বাগত জানাবেন। ১০ নভেম্বর সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশিত হতে চলেছে। এ উপলক্ষে সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে আজ শনিবার সোনিয়া গান্ধীর এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
তাতে নরেন্দ্র মোদি সরকারের নীতি ও কর্মপদ্ধতির সমালোচনা প্রসঙ্গে সোনিয়া এ মন্তব্য করেন।ওই সাক্ষাৎকারে সোনিয়া ১৯৭৫ সালের জরুরি অবস্থা জারি, সে জন্য সঞ্জয় গান্ধীকে সম্পূর্ণভাবে দায়ী করা, কোনো কোনো বিষয়ে রাজীব গান্ধীর আপত্তি জানানো, তাঁর বিদেশিনি পরিচয় নিয়ে দলের একশ্রেণির নেতার প্রশ্ন তোলার বিষয়সহ অনেক প্রশ্নেরই জবাব তিনি দিয়েছেন।সোনিয়া ওই সাক্ষাৎকারে বলেছেন, রাজনীতিতে কখনো-সখনো আপস করতে হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।