advertisement
advertisement

কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
কীভাবে চলে মারিয়া–রমেশের সংসার

রান্নার জ্বালানি জোগাতে গাছের ডালপালা থেকে খড়ি সংগ্রহ করছেন কৃষিশ্রমিক মারিয়া মর্মু। সম্প্রতি নওগাঁর সাপাহার উপজেলার ফুরকুটিডাংগা এলাকায়

advertisement

রান্নার জ্বালানি জোগাতে গাছের ডালপালা থেকে খড়ি সংগ্রহ করছেন কৃষিশ্রমিক মারিয়া মর্মু। সম্প্রতি নওগাঁর সাপাহার উপজেলার ফুরকুটিডাংগা এলাকায়সড়কের পাশের একটি আমগাছে উঠে ডাল কাটছিলেন রমেশ বাস্কী। বাগানমালিকের কাছ থেকে আগেই অনুমতি নেওয়া ছিল। নিচে দাঁড়িয়ে সেই ডালগুলো কেটে এক জায়গায় জড়ো করছিলেন তাঁর স্ত্রী মারিয়া মুর্মু। তাঁরা রান্নার লাকড়ি সংগ্রহ করছিলেন।

একসময় তাঁরা যে মাঠে ধান রোপণ, কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকতেন, সেই মাঠের অনেকটাই এখন আমবাগান। ফলে কৃষিশ্রমিকের কাজ কমেছে। আমের মৌসুম শেষ হলে কাজের সন্ধানে অন্যের জমিতে ছুটতে হয়। সারা বছর কাজ মেলে না। নওগাঁর সাপাহার উপজেলার ফুরকুটিডাংগা গ্রামের বাসিন্দা মারিয়া (২৬) ও তাঁর স্বামী রমেশ (৩০) কৃষিশ্রমিক। তাঁরা সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ।

বরেন্দ্র অঞ্চলের ধানখেতে বহু প্রজন্ম ধরে যাঁরা শ্রম দিয়ে আসছেন, তাঁদের বড় একটা অংশ সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর