বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় যোগ্য সব আবেদনকারীর নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শেষ হবে। আজ শনিবার নদীয়া জেলায় একটি কালীপূজা প্যান্ডেলের উদ্বোধনে গিয়ে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার সিএএ বাস্তবায়নে সহযোগিতা না করায় প্রায় আড়াই লাখ আবেদন এখনো অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে।বিজেপির অভিযোগ, সীমান্তবর্তী নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় কথিত বাংলাদেশ থেকে আসা বিপুলসংখ্যক মানুষের বসবাস রয়েছে।শুভেন্দু অধিকারী বলেন, কেবল এই দুটি জেলাতেই প্রায় আড়াই লাখ আবেদন বিবেচনাধীন। তবে কোনো যোগ্য আবেদনকারী নাগরিকত্ব থেকে বাদ পড়বেন না বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের হাতে নাগরিকত্ব সনদ তুলে দেওয়া হবে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, এ লক্ষ্যে তাঁর প্রশাসন ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।