advertisement
advertisement

সাত ব্যান্ডের মিলনমেলা, জেমস এলেন রাত ১০টায়...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
সাত ব্যান্ডের মিলনমেলা, জেমস এলেন রাত ১০টায়...

রাত ১০টায় মঞ্চে ওঠেন নগরবাউল জেমস। শুরু করেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’। ছবি: দিপু মালাকার

advertisement

মঞ্চে একের পর এক প্রিয় গান, সামনে উচ্ছ্বসিত শ্রোতার ভিড়। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় ব্যান্ডসংগীতপ্রেমীদের মিলনমেলায়। দিনভর নানা ব্যান্ডের পরিবেশনার পর রাত ১০টায় মঞ্চে ওঠেন নগরবাউল জেমস।

শুরু করেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

সবার জন্য উন্মুক্ত আয়োজনটিতে অংশ নিয়েছে দেশের সাত জনপ্রিয় ব্যান্ড—নগরবাউল, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।এই কনসার্ট দিয়েই শুরু হলো ফিডব্যাকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনদুপুরের পর থেকেই কনসার্টস্থলে বাড়তে থাকে মানুষের উপস্থিতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর