advertisement
advertisement

দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত

মরদেহ

advertisement

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, সনি আক্তার (৩০) নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮–১০ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। ওই নারীর দুই পা ও গলায় কোপানোর আঘাত ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর